বিশ্বের সবচেয়ে বড় কুরআন একাডেমির উদ্বোধন

২৮ ডিসেম্বর ২০২০, ০৯:৩৮ PM

© সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ৭৫ হাজার স্কয়ার মিটার বিস্তৃত সবচেয়ে বড় কুরআন একাডেমি উদ্বোধন করা হয়েছে। কুরআনের সবচেয়ে বড় এ একাডেমির উদ্বোধন করেছেন আরব আমিরাতের শারজার শাসক শেখ সুলতান বিন মুহাম্মদ। খবর খালিজ টাইমস।

৭৫ হাজার স্কয়ার মিটার বিস্তৃত সবচেয়ে বড় এ কুরআন একাডেমিটি ইসলামি ঐতিহ্যের ৮ কোনা তারকা আকৃতির। এতে ৩৪টি গম্বুজ রয়েছে। এতে সাতটি বৈজ্ঞানিক ও ঐতিহাসিক জাদুঘর রয়েছে।

কুরআনের ৬০টি পাণ্ডুলিপির প্রদর্শনী করা হচ্ছে সেখানে। তা ১৫টি সেকশনে ভাগ করা হয়েছে। প্রতিটি সেকশনে একেক শতকের পুরনো সব পাণ্ডুলিপি সাজিয়ে রাখা হয়েছে। পবিত্র কুরআনের মোট ৩০৮ কপি প্রত্নতাত্ত্বিক কুরআন প্রদর্শন করা হয়েছে।

সবচেয়ে বড় এ কুরআনিক একাডেমিতে রয়েছে পবিত্র কাবা শরিফের ২৮টি কিসওয়া বা গিলাফ। ৯৭০ হিজরি সনের পুরনো একটি গিলাফও এতে সংরক্ষিত আছে।

কুরআনের বৃহত্তম এ একাডেমিটি কেবল কুরআনের জাদুঘরই নয়, বরং এতে অন্যান্য কার্যক্রম ও কর্মসূচি পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে মানুষের জন্য অনেক কিছু শেখার রয়েছে। যা দেখলে মানুষের হৃদয়ে কুরআনের প্রতি ভালোবাসা ও ঈমান বৃদ্ধি পাবে।

দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
সব আয়োজন সম্পূর্ণ, শুধু নেই মা-বাবার ভালোবাসা
  • ২০ মার্চ ২০২৬
ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়:…
  • ২০ মার্চ ২০২৬
আসমানে শাওয়ালের নতুন হেলাল
  • ২০ মার্চ ২০২৬
ভোলায় ব্যতিক্রমী আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ
  • ২০ মার্চ ২০২৬
যে মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence