প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো অর্জন নেই: ফখরুল

০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৯ PM
গণমাধ্যমে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম

গণমাধ্যমে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম © সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ‘প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পারছি যে ৫৩ কিউসেক পানি কুশিয়ারা নদীর। এছাড়া এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি।’ 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 

ফখরুল বলেন, ‘যেটা দেখতে পারছি- ভারতের থেকে ৫শ’ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে যানবাহন কেনার জন্য। আর বলা হয়েছে- সীমান্তে হত্যা জিরোতে আনা হবে। যেদিন এ কথা বলা হয়েছে সেদিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে আর দুই জন নিখোঁজ। এটা হচ্ছে প্রাপ্তি। আমাদের দৃশ্যমান প্রাপ্তি এগুলো।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা আগেও বলেছি যে সরকার মরিয়া হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এ সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে- তিনি ভারতীয় নেতাদের কাছে অনুরোধ করেছেন আওয়ামী লীগ সরকারকে যেকোনো উপায়ে টিকিয়ে রাখার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি।’ 

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি- যে সমস্ত দেশ গণতান্ত্রিক তারা সবসময় সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত কোর জন্য তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা এটাও বিশ্বাস করি ভারতও তাদের গণতান্ত্রিক যে চরিত্র সেই চরিত্রকে অক্ষুণ্ণ রাখবে।’

আরও পড়ুন : শিক্ষার্থীরা অনলাইনে অধিকাংশ সময় নষ্ট করছে: পরিকল্পনামন্ত্রী

এর আগে, জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সংগঠনটির সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এ সময় মহিলা দলের হেলেন জেরিন খান, নাজমুন নাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence