বিএনপিকে সহিংসতার দিকে নিতে চাচ্ছে আ. লীগ: মির্জা ফখরুল

০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৬ PM
মির্জা ফখরুল ইসলাম

মির্জা ফখরুল ইসলাম © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, গুলি করে বিএনপিকে সহিংসতার দিকে নিতে চাচ্ছে আওয়ামী লীগ। সন্ত্রাস দিয়ে তাদের জন্ম, সন্ত্রাস দিয়ে রাজনীতি করে, সন্ত্রাস দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে বলে মন্তব্য করেন তিনি। 

রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেন, আগামী নির্বাচনে জেনো বিরোধী দল কোনোভাবে অংশ নিতে না পারে, সে কারণে এখন থেকেই ভয়াবহ তাণ্ডব শুরু করেছে সরকার। পুলিশ কোনো আইন না মেনে কথায় কথায় গুলি চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

আরও পড়ুন: বঙ্গমাতা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি মহাসচিব জানান, সম্প্রতি দলটির ২ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার এবং ৪ হাজারের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রাজপথে আন্দোলনের পাশাপাশি প্রত্যেকটা হামলা, গুম, জখমের বিরুদ্ধে আইনি লড়াই করবে বিএনপি।

র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে গুলি ও কাফনের কাপড় রেখে হত্য…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence