‘মা আমি আর খেলতে যাব না, তুমি মইরা যাইও না’

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

আমি খেলতে গেলে মা আমাকে বকাবকি করত। আজও আমি খেলতে যাই। এতে মা রাগ করে ঘরের দরজা বন্ধ করে বলে, আমি গলায় ফাঁস নেব। মইরা যাব। তখন আমি দরজা ধাক্কা দিয়ে মার কাছে মাফ চাই। মাকে বলি, আমি আর কখনো খেলতে যাব না। তুমি মইরা যাইও না।

কান্না জড়িত কন্ঠে গণমাধ্যমকে কথাগুলো বলছিলেন পঞ্চম শ্রেণির ছাত্র নাফিস (১১)। গতকাল শনিবার তার মা নাসরিন আক্তার (৩২) ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নাসরিন তার দুই ছেলেকে নিয়ে গৃর্দানারায়ণপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। নাসরিনের স্বামী বাসের সুপারভাইজার ছিলেন। ২০২০ সালে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নাসরিনের শ্বশুরবাড়ি ঢাকার বিক্রমপুর এবং তার বাবার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামে।

আরও পড়ুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শাহনাজের ‘আত্মহত্যা’

নাসরিনের বড় ছেলে নাফিজ জানায়, মা যখন ঘরের দরজা বন্ধ করে দেয় তখন আমি দরজা ধাক্কাইয়ে মার কাছে মাফ চাই। আর কোনো দিন আমি বাইরে যামু না, খেলবার যামু না। তারপরও মা দরজা খুলে নাই। পরে আমি জানালার পাশে যাই। এ সময় দেখি মা তার গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝোলার চেষ্টা করতাছে। তহন আমি চিৎকার করলে আশপাশের লোকজন আইসা স্টিলের দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। আমার মা শ্বাস বন্ধ হয়ে ফ্যানের সঙ্গে ঝুইলা মইরা যায়।

পরে স্থানীয় লোকজন শেরপুর সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬