রাজধানীতে লোকাল বাসে চালু হলো ই-টিকেটিং ব্যবস্থা

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৮ PM
ট্রান্স সিলভা

ট্রান্স সিলভা © ফাইল ছবি

রাজধানীর অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় যাত্রী ভোগান্তি নিরসনে চালু হলো ই-টিকেটিং ব্যবস্থা। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে এই কার্যক্রমের উদ্বোধন করে ট্রান্সসিলভা পরিবহন কর্তৃপক্ষ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে ই-টিকিট ব্যবস্থা চালুর এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই পদ্ধতিতে যাত্রীরা নির্দিষ্ট কাউন্টারে পজ মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকবে। তাতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। যাত্রীদের প্রত্যাশা, এর ফলে ভোগান্তি কমে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আসবে।

এই পাইলট প্রকল্পের অধীনে আগামী ২০ সেপ্টেম্বর প্রজাপতি, পরিস্থান, অছিম, নূর-ই মক্কা ও বসুমতি পরিবহনে ই-টিকিট সুবিধা চালু হবে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর সব বাসে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬