রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

০৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজবাড়ী পৌর শহরে রিকশায় চলাচলের সময় গলায় থাকা ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে সেলিনা মুজাম্মেল ঝরনা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পৌর শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা মুজাম্মেল ঝরনা বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রিকশায় করে যাওয়ার সময় অসাবধানতাবশত গলায় থাকা ওড়না হঠাৎ রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬