বিএনপি-পুলিশ-আ. লীগের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র কিশোরগঞ্জ

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩০ PM
সংঘর্ষ

সংঘর্ষ © সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। শনিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় এই সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে। বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিন পক্ষের প্রায় দুই শতাধিক লোকজন আহত হয়েছেন।

পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস আহমেদ মিজান বলেন, সংঘর্ষের ঘটনায় আমিসহ আমাদের দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন । তিনি জানান, বিএনপির আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। মিছিল নিয়ে পৌর বাজারের দিকে তারা আসতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কিছু পয়েন্টে সংঘর্ষ চলছে।

মেয়াদোত্তীর্ণের তারিখ মুছে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রির অভি…
  • ১৫ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৫ আগস্ট ২০২৬
যেকোনো সময় কেন্দ্রীয় কমিটি, এবার কি মূল্যায়ন পাবে রাবি ছাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
হামে প্রাণহানি ৯০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় মারা গেল ৮ জন
  • ১৫ আগস্ট ২০২৬
৬০৩ পরিচ্ছন্নতাকর্মী, ১২ ট্রাক, বিপুল পরিমাণ ব্যয়—তবু রাস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
ফলাফল নয়, ভিন্ন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬