সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিলের রায় স্থগিত

০১ সেপ্টেম্বর ২০২২, ১০:১৮ AM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © সংগৃহীত

সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি নেয়ার বাতিলের রায় স্থগিত করেছেন আদালত। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত এ রায় স্থগিত করা হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি লাগবে। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন।

এর আগে, গত ২৫ আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেফতারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান সংক্রান্ত সরকারি চাকরি আইনের ৪১(১) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। 

আরও পড়ুন : ঢাকায় দিনদুপুরে পুলিশ পরিচয়ে ঢাবি ছাত্রীকে অপহরণ

এরপর এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করেন। আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

সীমান্তে ১৬৯ বোতল ভারতীয় মদ আটক
  • ১৪ আগস্ট ২০২৬
জাতিসংঘের বেস্ট ডিপ্লোম্যাটস সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেলে…
  • ১৪ আগস্ট ২০২৬
কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬