সাংবাদিক নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

৩০ আগস্ট ২০২২, ০৪:১৯ PM
ডিইউজে

ডিইউজে © সংগৃহীত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও দৈনিক জনতার সহ-সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবদুর রাজ্জাককে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডিইউজে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের পাঠানো বিবৃতিতে এ নির্যাতনের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। সাংবাদিকরা দেশের সামগ্রিক পরিস্থিতির চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরবে। একজন সাংবাদিক তার পরিচয় দেওয়ার পরও সাদা পোশাকধারী একজন পুলিশ কর্মকর্তা যে অকথ্য শব্দ ব্যবহার করেছেন তা ভাষায় প্রকাশযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তার কাছ থেকে শুধু সাংবাদিক নয়, দেশের সাধারণ নাগরিকও এমন আচরণ প্রত্যাশা করেন না।

আরও পড়ুন : ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন গুচ্ছ ভর্তিচ্ছুরা

আরও বলা হয়, সাংবাদিক মুহাম্মদ আবদুর রাজ্জাককে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবার প্রতিকার চেয়ে একটি আবেদন করেছেন তিনি। অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারী ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এ বিষয়ে কঠোর হতে বাধ্য হবে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence