জামায়াত আর বিএনপির জোটে নেই, জানিয়ে দিলেন ডা. শফিক

২৮ আগস্ট ২০২২, ১১:০৬ AM
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান © সংগৃহীত

২০ দলীয় জোটের প্রধান দুই দল বিএনপি ও জামায়াতের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। বিভিন্ন সময় জামায়াত ছাড়ার কথা বলেছেন বিএনপি নেতারা। তবে জামায়াতের কেউ মুখ খোলেননি। তবে সম্প্রতি এক সভায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ব্যাপারে অবস্থান স্পষ্ট করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ভার্চুয়াল সভায় জামায়াত আমীরের বক্তব্যের আলোকে প্রতিবেদন প্রকাশ করেছে মানবজমিন পত্রিকা।

জামায়াতের সূত্রে পত্রিকাটি প্রতিবেদনে জানিয়েছে, একটি ঘরোয়া ভার্চ্যুয়াল সভায় জামায়াতের আমির এ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, এতোদিন একটি জোটের সঙ্গে ছিলাম। ২০০৬ সাল পর্যন্ত একটি জোট ছিলো। ২০০৬ সালের ২৮শে অক্টোবর জোট দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সেদিন বাংলাদেশ পথ হারিয়ে ছিলো। আর ফিরে আসেনি।

তিনি বলেন, বছরের পর বছর পর এমন অকার্যকর জোট চলতে পারে না। জোটের সঙ্গে বিভিন্ন দল আছেন, বিশেষ করে প্রধান দলের (বিএনপি) জোটকে কার্যকর করার কোন চিন্তা নাই। আমাদের কাছে বিষয়টি  স্পষ্ট দিবালোকের মতো। তারা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে। বাস্তবতা হচ্ছে নিজস্ব অবস্থান থেকে আল্লাহর ওপর ভর করে চলা। তবে হ্যাঁ জাতীয় স্বার্থে একই দাবিতে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আরো পড়ুন: সকালে মারধর করেন বাবা, দুপুরে ১০ তলা থেকে লাফ সানজানার

জামায়াতের আমীর বলেন, তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি আমরা। তারা ঐকমত্য পোষণ করেছে। আর কোন জোট করবে না তারা। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে আগামী দিনগুলোতে কঠিন প্রস্তুতি নিতে হবে এবং বেশি ত্যাগ স্বীকার করতে হবে। দোয়া করেন, এ ত্যাগ যেন আল্লাহর দরবারে মঙ্গলজনক হয়। আল্লাহ যেন আমাদের পবিত্র একটি দেশ দান করে। যে দেশ পরিচালিত হবে কোরআনের আইনে।

এমপি হয়ে এবার জনগণের জন্য লাইভ ক্লাস নিচ্ছেন হাসনাত আব্দুল্…
  • ১১ মার্চ ২০২৬
নরসিংদীতে ছাত্রশিবিরের গণইফতার, অংশ নিলেন ১ হাজার শিক্ষার্থী
  • ১১ মার্চ ২০২৬
আজ ইরানে 'সবচেয়ে শক্তিশালী' হামলা হবে: মার্কিন প্রতিরক্ষাম…
  • ১১ মার্চ ২০২৬
পবিপ্রবিতে উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, রেজিস্ট্রা…
  • ১০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির জন্য আশীর্বাদ
  • ১০ মার্চ ২০২৬
সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া': এমপি জিলানী
  • ১০ মার্চ ২০২৬
close