বাবাকে ‘রেপিস্ট’ লিখে, বাসার ছাদ থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

২৭ আগস্ট ২০২২, ১০:২১ PM
ছাত্রীর লিখা চিরকুট

ছাত্রীর লিখা চিরকুট © সংগৃহীত

সুইসাইড নোটে বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ বলে রাজধানীর দক্ষিণখানে এক তরুণী বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

ওই তরুণী বাবা-মার সঙ্গে ওই ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ভবনটিতে তাঁদের একটি নিজস্ব ফ্ল্যাট রয়েছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হোন ওই তরুণী। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন: অনন্ত জলিল

ওই তরুণীর একটি সুইসাইড নোট উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’ 

ওই তরুণীর মা বলেন, ‘ওর বাবা দুটি বিয়ে করেছে। এ নিয়ে আমাদের পরিবারে অশান্তি লেগেই ছিল। একপর্যায়ে তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।’ 

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা বলেন, ‘খবর পেয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ওই ছাত্রীর হাতে লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।’ 

পরিদর্শক আজিজুল বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন।’ 

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close