চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

২৭ আগস্ট ২০২২, ০৪:৩৮ PM
চা-বাগান মালিকদের সাথে বৈঠক

চা-বাগান মালিকদের সাথে বৈঠক © ফাইল ছবি

চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রসঙ্গে চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে ১৩ জন চা বাগান মালিক উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। 

এর আগে, ৯ আগস্ট থেকে দৈনিক ‘২৪ কেজি’ চা পাতা তোলার শর্তে ধার্যকৃত চা শ্রমিকদের সর্বোচ্চ মুজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করছেন দেশের ১৬৬টি চা-বাগানের প্রায় দেড় লাখের বেশি শ্রমিক। চার দিন পর্যন্ত ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা।

আরও পড়ুন: চরমোনাইয়ের বক্তব্য ঠিক নয়, ধর্মশিক্ষা সম্প্রসারিত হয়েছে: শিক্ষামন্ত্রী।

পরে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোদমে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন তারা। ১৯ আগস্ট রাতে মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার বিষয়ে একটি চুক্তি হলেও সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে থাকা চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তার দাবি জানান শ্রমিকরা।

ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি—দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ১৩ এপ্রিল ২০২৬
একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি মূল্যায়নকারী নেবে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
এআই ব্রাউজার ‘অ্যাটলাস’: গুগল ক্রোমের জন্য নতুন চ্যালেঞ্জ?
  • ১৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬