কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া অপরাধ: শিক্ষামন্ত্রী

২৫ আগস্ট ২০২২, ০৩:৫২ PM
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া খুবই অনৈতিক ও অপরাধমূলক কাজ।’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিংয়ের সমস্যা হলো একজন শিক্ষক ক্লাসে পড়িয়ে শিক্ষার্থীদের আবার তার কাছে কোচিংয়ে যেতে বাধ্য করেন। কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করেন।’

তিনি বলেন, ‘অন্যান্য দেশেও কিন্তু কোচিংয়ের ব্যবস্থা রয়েছে। আমাদের ক্লাস সাইজগুলোও বেশি। ফলে সব শিক্ষার্থীর দিকে সমান নজর দেওয়া সম্ভব হয় না। এ কারণে কোচিংয়ের দরকার হতে পারে।’

আরও পড়ুন : ‘ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অসীম কুমার উকিল, জাহাঙ্গীর আলম, এবিএম বায়েজীদ, রোকনউদ্দিন পাঠান, এমএ করিম প্রমুখ।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬