সময়মতো সবাই অফিসে এসেছেন: প্রতিমন্ত্রী

২৪ আগস্ট ২০২২, ০১:০৯ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে সময় কমিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা সময়মতো অফিসে চলে এসেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ গ্রুপ বীমা চুক্তি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকারি অফিসের সময় কমানোতে কোনো কাজ জমে থাকবে না ও সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

বুধবার থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গত সোমবার (২২ আগস্ট) সারাদেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরেও পড়ুন: নতুন নিয়মে অফিস শুরু আজ 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সময় কমিয়ে অফিসের এ ব্যবস্থা চলবে বলেও জানিয়েছেন ফরহাদ হোসেন।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় সূচি করে লোডশেডিং দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬