সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে কখনো অনুরোধ করা হয়নি: কাদের

১৯ আগস্ট ২০২২, ০৫:৪১ PM
ওবায়দুল কাদের ও এ কে আব্দুল মোমেন

ওবায়দুল কাদের ও এ কে আব্দুল মোমেন © সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য তার ব্যক্তিগত অভিমত হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকিয়ে থাকা ও আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি, শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ভারতের সাথে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। সম্পর্ক আরও জোরদার হবে। সরকার সে কাজ করছে। ভারত আমাদের বন্ধু। তাদের সাথে আমরা বৈরিতা চাই না। বৈরিতা হলে আমাদের দেশেরই ক্ষতি হবে। ভারতের সাথে বাংলাদেশ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। কিন্তু তাই বলে ক্ষমতায় থাকার জন্য ভারতকে অনুরোধ করবো, এটা আমরা করিনি।

আরও পড়ুন: শেখ হাসিনা আসছেন বলেই ভারতের যথেষ্ট মঙ্গল হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা করতে ভারতবর্ষের সরকারকে অনুরোধ করেছেন তিনি। বলেছেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের জনগণই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার উৎস। হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন সাম্প্রদায়িক হামলা হয়নি। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence