ডিম-মুরগীর দোকানে অভিযান, ৮ দোকানকে ৩৭ হাজার টাকা জরিমানা

১৮ আগস্ট ২০২২, ০৯:১৬ PM
ডিম-মুরগীর দোকানে অভিযান

ডিম-মুরগীর দোকানে অভিযান © টিডিসি ফটো

চাঁদপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ডিম ও মুরগীর ৮টি দোকানে নগদ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না থাকায় বৃহস্পতিবার পৃথকভাবে এ জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক চাঁদপুরের নির্দেশনা মোতাবেক বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন।

অভিযানে পণ্যের মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না থাকায় পাল বাজারে সামির স্টোরকে ২ হাজার, ফজল মাঝির ডিমের দোকানকে ১৫ হাজার ও আমিন মাতব্বর ডিমের আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: প্রয়োজনে বিদেশ থেকে ডিম আমদানি করব: বাণিজ্যমন্ত্রী

এরপর নতুন বাজারে ব্রয়লার মুরগীর দোকানে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকার দায়ে ফ্রেশ মুরগীর দোকানকে ২ হাজার, মেসার্স পল্ট্রী হাউজকে ২ হাজার, রায়হান ব্রয়লার হাউজকে ২ হাজার ও বিসমিল্লাহ স্টোরে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে ট্রাক রোড এলাকায় অভিযান করে জিলানী এন্টার প্রাইজে (ডিমের দোকান) মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানাসহ মোট ৮টি ডিম ও মুরগীর দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজার তদারকি অভিযানে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করর চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সঞ্জয় সঙ্গীয় ফোর্স। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান নুর হোসেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close