হাতে ছিল জন্মদিনের কেক, হঠাৎ ট্রাকের ধাক্কায় নিহত ৩ মাদ্রাসাছাত্র

১৮ আগস্ট ২০২২, ০৯:০৭ AM
লিমন, রবিউল আলম ও সিফাত হোসেন

লিমন, রবিউল আলম ও সিফাত হোসেন © ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় বন্ধুর জন্মদিনের কেক কিনে ফেরার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসাছাত্র নিহত এবং একজন আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রামের নোয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ওসি একেএম মনজুরুল আলম আকন্দ। 

নিহতরা হলেন- কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (১৭), বদরপুর গ্রামের রবিউল আলম (১৬) এবং ছুপুয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে সিফাত হোসেন (১৬)। তারা সবাই এ বছর দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল। 

স্থানীয়রা জানান, সিফাতের জন্মদিনের কেক কিনে তিন বন্ধু মিয়াবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। ছুপুয়া এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা অজ্ঞাত ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে তিন বন্ধু ঘটনাস্থলে নিহত হন। সিএনজির চালক ছুফুয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আলাউদ্দিন আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় নেওয়া হয়েছে। 

ওসি একেএম মনজুরুল আলম আকন্দ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে। ঘাতক গাড়িটি পালিয়ে গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬