আদালত চত্বরে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া

১৬ আগস্ট ২০২২, ০৩:১০ PM
আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া

আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া © সংগৃহীত

নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় কামরুজ্জামান কামরুলকে উদ্দেশ্য করে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দেয় সাধারণ জনতা ও বাদী পক্ষের লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি কামরুজ্জামান কামরুলের গাড়িকে লক্ষ্য করে জুতা ও বোতল ছুড়ে মারে জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

মামলার বাদী নিহত মানিকের ভাই আমির ইসলাম আমু বলেন, প্রতিবারই আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আজও আদালত প্রাঙ্গণে না আসতে আমাদের ভয় দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ ২৫ আগস্ট অর্ধদিবস হরতাল

সাক্ষী হিরন মিয়া বলেন, আমাকে দফায় দফায়  হুমকি দিচ্ছে সাবেক মেয়রের ক্যাডার বাহিনী। আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলারও ভয় দেখানো হচ্ছে।

জানা যায়, ২০০১ সালের ১ জানুয়ারি ভেলানগর এলাকায় প্রকাশ্যে খুন হন নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার মানিক মিয়া। পরের দিন তার ভাই আমির ইসলাম আমু বাদী হয়ে নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ও তার ভাই সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, সমালোচিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার স্বামী সুমনসহ ১০ জনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন। ২০১১ সালে মামলার ৩ নং আসামি সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের মৃত্যুর পর বাকি ৯ জনকে নিয়েই চলতে থাকে মামলার কাজ।  

এর মধ্যে মামলা চলে যায় দ্রুত বিচারিক আদালতে। সেখান থেকে উচ্চ আদালতের নির্দেশে প্রায় ২১ বছর পর আজ মামলার ১ নং আসামি সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় বাদী পক্ষের সঙ্গে আসামি পক্ষের বাকবিতণ্ডা হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence