জিএম কাদেরের গাড়িতে বাসের ধাক্কা, চালক আটক

১৩ আগস্ট ২০২২, ১১:৫৭ PM
জিএম কাদের

জিএম কাদের © ফাইল ছবি

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের গাড়িতে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। শনিবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বনানী কার্যালয় থেকে উত্তরার বাসায় ফেরার পথে খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের কাছে এ ঘটনা ঘটে।

তিনি বর্তমানে বাসায় বিশ্রামে আছেন, তবে শরীরে হাল্কা ব্যাথা অনুভব করছেন। পুলিশ চালকসহ বাসটিকে আটক করেছে।

আরও পড়ুন: বেকার সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেই: জিএম কাদের

জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিএম কাদের বাসায় বিশ্রামে আছেন, তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। জাপার নেতা-কর্মীরা তদন্ত সাপেক্ষে গাড়ি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

হুসেইন মুহাম্মদ এরশাদ জীবিত থাকাকালীন জিএম কাদের জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শারীরিক অসুস্থতার দরুন ২০১৯ সালের ৫ মে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন হুসেইন মুহাম্মদ এরশাদ। হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬