বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দিল মন্ত্রণালয়

০২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি সফটওয়্যার প্রস্তুত রয়েছে। তবে সফটওয়্যারে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীদের বিষয়টি যুক্ত করতে হবে। এরপর শিক্ষক-কর্মচারীদের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নতুন করে চুক্তি সম্পন্ন করার পর মধ্য এপ্রিল থেকে শিক্ষক-কর্মচারীদের তথ্য সফটওয়্যারে ইনপুটের কাজ শুরু হতে পারে। সেভাবেই তারা সামনে এগোচ্ছেন। নতুন করে চুক্তি এবং মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম যথা সময়ে সম্পন্ন করা গেলে দ্রুতই শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সফটওয়্যারে নতুন করে কিছু বিষয় যুক্ত করা হবে। আশা করছি এপ্রিলের মাঝামাঝি শিক্ষক-কর্মচারীদের তথ্য সফটওয়্যারে এন্ট্রির কার্যক্রম শুরু করা যাবে।’

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের কারণে নতুন করে চুক্তি করতে হবে। চুক্তি না করলে বিষয়টি নিয়মবহির্ভূত হবে। এজন্য প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার জন্য নতুন করে চুক্তি করতে হবে। শিগগিরই এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

সূত্র বলছে, নতুন করে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার কারণে সফটওয়্যারে নতুন করে এ বিষয়গুলো যুক্ত করতে হবে। এজন্য ভেন্ডর প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করেছে। তাদের ২০ থেকে ২৫ লাখ টাকা অতিরিক্ত দেওয়া হতে পারে। নতুন চুক্তি হওয়ার পর সফটওয়্যারে কর্মচারী এবং প্রতিষ্ঠানপ্রধানদের যুক্ত করে সফটওয়্যার আপডেট করা হবে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি নিয়ে আয়োজিত সভা ফলপ্রসু হয়েছে। বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নতুন করে চুক্তির কাজ শেষ করে শিক্ষকদের তথ্য সফটওয়্যারে ইনপুট দেওয়া শুরু হবে।’

দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬