রাস্তায় পাওয়া ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন দিনমজুর

১০ আগস্ট ২০২২, ১১:৩৬ AM
টাকা ফেরত দেওয়া হচ্ছে

টাকা ফেরত দেওয়া হচ্ছে © সংগৃহীত

বরিশালে এক ব্যবসায়ীর হারিয়ে যাওয়া প্রায় দুই লাখ টাকা ফেরত দিয়েছেন এক দিনমজুর। বুধবার (১০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার বিকালে ওই টাকা ফেরত দেন ওই দিনমজুর। 

এ ব্যাপারে বরিশাল নগরীর সুগন্ধা ফ্লাওয়ার মিলের মালিক শংকর কুমার সাহা জানান, ‘গত ৬ আগস্ট বিসিক এলাকার ফ্রেশ বেকারি থেকে ১ লাখ ৯০ হাজার টাকা দেয়। টাকাগুলো একটি শপিং ব্যাগে নিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে নগরীর হাটখোলা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।’

তিনি আরও জানান, ‘বিসিক এলাকার রাস্তা খানাখন্দে ভরপুর। এ সময় শপিং ব্যাগ ছিঁড়ে টাকাগুলো পড়ে যায়। হাটখোলা গিয়ে এক পর্যায়ে দেখতে পাই টাকা-ভর্তি ব্যাগটি নেই। তাৎক্ষণিক টাকার সন্ধানে নেমে পড়ি। পথে যে কয়টি দোকানে সিসি ক্যামেরা রয়েছে, সেইগুলোর ফুটেজ দেখেও কোনো সন্ধান মেলেনি। ৮ আগস্ট সারাদিন মাইকিং করি। টাকা ফেরত দিলে পুরস্কার দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।’ 

শংকর সাহা বলেন, ‘টাকাগুলো ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ করে মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন ফোন করে জানালেন আমার টাকা হারিয়ে গেছে কিনা। টাকার পরিমাণ কত জানতে চেয়ে নিশ্চিত হয়ে বিকালে তার কার্যালয়ে গিয়ে টাকা আনতে বললেন।’

তিনি আরও বলেন, ‘রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি গরিব মানুষ। তার পরিচয় জানাতে নিষেধ করেছেন। তাই কাউন্সিলর তার পরিচয় জানাননি। এমনকি তাকে চোখে দেখেননি বলে জানান শংকর সাহা।’

আরও পড়ুন : যেসব ভুলে সর্বোচ্চ নম্বরেও চবির ‘এ’ ইউনিটে চান্স হবে না

ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন বলেন, ‘টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি একজন শ্রমিক। এক কথায় দিনমজুর। টাকা কুড়িয়ে পেয়ে তার কোনো লোভ হয়নি। টাকা পেয়ে বাসায় নিয়ে যায়। পরে টাকার মালিকের সন্ধান কর‌তে থাকেন। মাইকিং শুনে আমার কাছে টাকা জমা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘লোকটি কাউনিয়া এলাকার বাসিন্দা। তার পরিচয় কারও কাছে জানাতে নিষেধ করেছেন। তাই কাউকে তার পরিচয় জানানো হয়নি। কিন্তু এখনো ভালো মানুষ সমাজে আছে।’

‘৬৫ হাজার টাকার শাড়ি’: প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্…
  • ২১ মার্চ ২০২৬
খাওয়ার পরই পেট ফাঁপে, এ যন্ত্রণা কমাতে জেনে নিন ৭ কার্যকর উ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদি, সালামি, ঈদিয়া: ফাতেমীয় আমল থেকে যুগে যুগে বদলেছে কীভাব…
  • ২১ মার্চ ২০২৬
দেশজুড়ে জামাতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রধান জামা…
  • ২১ মার্চ ২০২৬
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence