হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন র‌্যাবের এয়ার উইং পরিচালক

০৯ আগস্ট ২০২২, ০৫:৩৪ PM
মোহাম্মদ ইসমাইল হোসেন

মোহাম্মদ ইসমাইল হোসেন © সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নবাগঞ্জে প্রশিক্ষণকালীন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটিতে দুর্ঘটনায় পড়েন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

মঙ্গলবার (০৮ আগস্ট) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি র‌্যাবের এয়ার উইং পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাবা, মা, স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ২৭ জুলাই ইসমাইল ঢাকার নবাবগঞ্জে প্রশিক্ষণকালীন হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: পাঁচ ভাইকে চাপা দেওয়া চালকের লাইসেন্স ছিল না: র‌্যাব

এরপর শনিবার তাঁর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার হয়। কিন্তু অন্যান্য শারীরিক জটিলতার কারণে তার অবস্থার অবনতি হয়। পরে আজ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তাঁর এই অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, র‌্যাব মহাপরিচালক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬