কোন রুটে কত ভাড়া, জানালো বিআরটিএ

০৮ আগস্ট ২০২২, ০১:২২ PM
বিআরটিএ

বিআরটিএ © সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে বিভিন্ন রুটের ভাড়ার চার্ট প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (০৮ আগস্ট) বিআরটিএ নতুন ভাড়ার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসের যাত্রী প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রাপ্ত দূরত্ব এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআইডব্লিউটিসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত ব্রিজ টোল/ফেরি ভাড়ার তালিকা অনুসরণ করে যাত্রী প্রতি প্রত্যেক পারাপারে টোল/ফেরি ভাড়া (প্রযোজ্য ক্ষেত্র) নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত ভাড়ার তালিকা কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।’

বিআরটিএ আরও জানিয়েছে, ‘ভাড়ার পরিমাণ কমবেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ এ দপ্তরে যোগাযোগ করা হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে সেক্ষেত্রে বিআরটিএ কর্তৃক আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন : এক নজরে চলমান ২২টি নিয়োগ বিজ্ঞপ্তি

এদিকে এক চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব/সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান/সেক্রেটারি জেনারেলকে ভাড়ার চার্ট সরবরাহ করে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। 

প্রসঙ্গত, বৈশ্বিক দাম বৃদ্ধির কারণে গত ৫ আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দামে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়।

এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

পরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর শনিবার (৬ আগস্ট) রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে দীর্ঘ বৈঠকে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়। সিটি সার্ভিসে কিলোমিটার প্রতি বাড়ছে ৩৫ পয়সা। আর দূরপাল্লায় ৪০ পয়সা করে বাড়বে।

বাংলাদেশ–পাকিস্তান সিরিজে ব্যতিক্রমী উদ্যোগ
  • ১০ মার্চ ২০২৬
আইইএলটিএস ছাড়াই বেলজিয়ামে সম্পূর্ণ স্কলারশিপে উচ্চশিক্ষার স…
  • ১০ মার্চ ২০২৬
‘ঘুষ দাবির’ অভিযোগ ওঠা প্রসিকিউটরের বিরুদ্ধে কী ব্যবস্থা ন…
  • ১০ মার্চ ২০২৬
ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
  • ১০ মার্চ ২০২৬
টিএসসিতে নারী লাঞ্ছনা: ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • ১০ মার্চ ২০২৬
ভারতে গ্যাসের অভাবে বন্ধ হচ্ছে রেস্টুরেন্ট  
  • ১০ মার্চ ২০২৬
close