চীন-তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

০৪ আগস্ট ২০২২, ০৪:০৫ PM
চীন-তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

চীন-তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ © ফাইল ছবি

চীন-তাইওয়ান ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা। একইসঙ্গে উত্তপ্ত এ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান ইস্যুতে উত্তেজনা বাড়াতে পারে এবং এই অঞ্চলে ও এর বাইরে শান্তি-স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সাথে জাতিসংঘের সনদ অনুযায়ী এবং আলাপ-আলোচনার মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানায়।

আরও পড়ুন: তাইওয়ানে ন্যান্সি পেলোসি, আমেরিকা-চীন উত্তেজনা

এর আগে এদিন চীনের পাশে থাকার আশা ব্যক্ত করে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বেইজিং আশা করে ঢাকা ‘ওয়ান-চায়না’ নীতি অব্যাহত রাখবে এবং তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে বুঝবে এবং সমর্থন করবে।’

গত মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। ন্যান্সি পেলোসি বেইজিংয়ের হুমকি-ধমকি ও সতর্কতা উপেক্ষা করে তাইওয়ান সফর করায় চীন বেশ চটেছে। এরই মধ্যে তা টের পেতে শুরু করেছে স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানও।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close