মায়ের জন্য পাত্র খুঁজছেন ছেলে, ফেসবুকে বিজ্ঞাপন

০১ আগস্ট ২০২২, ১২:৪২ PM
মোহাম্মদ অপূর্ব ও ডলি আক্তার

মোহাম্মদ অপূর্ব ও ডলি আক্তার © ফাইল ছবি

আধুনিকায়নের এই যুগেও অনেকটাই রক্ষণশীল আমরা বাঙালি জাতি। পশ্চিমা সংস্কৃতিতে মায়ের বিয়ে অনেকটা সাধারণ বিষয় হলেও বাঙালিদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর কোন নারীর বিয়ে করা যেন অপরাধ! আর সে নারীর যদি বিবাহিত সন্তান থাকে তাহলে তো সেটা অনেকক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তবে এবার সেই প্রথা ভেঙে নিজের মায়ের বিয়ের উদ্যোগ নিলেন ঢাকার কেরাণীগঞ্জের মোহাম্মদ অপূর্ব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের মায়ের জন্য সুযোগ্য পাত্রের সন্ধান করে পোস্ট দিয়েছেন অপূর্ব। তিনি লিখেন, তার বাবার মৃত্যুর পর তার মায়ের বাকি জীবন চলার পথে একজন সঙ্গী চান। মানানসই হিসেবে সাদামাটা ও নামাজী মানুষ চান তিনি।

আরও পড়ুন: টুইটারে মায়ের জন্য পাত্র খুঁজছেন মেয়ে।

মায়ের বিয়ের বিষয়ে অপূর্বের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‌'আম্মু এখনো ইয়াং; বাকি জীবনটা কটানোর জন্য তার একজন জীবনসঙ্গী দরকার। এমন একজন মানুষ দরকার যে সুখ-দুঃখে আম্মুর পাশে থাকবে। আর আম্মুর বিয়ের ব্যাপারে আমার ভাই-ভাবিরও কোন আপত্তি নেই।'

এ বয়সে মায়ের বিয়ে দিচ্ছেন মানুষজন কটু কথা বলে কিনা- এমন প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, মানুষের কথায় আমাদের কোন যায় আশে না। কারোর জন্য কারো জীবনই থেমে থাকে না।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে ব্যবসায়ী মো. ইয়াদ আলীর সাথে বিয়ে হয় অপূর্বের মা ডলি আক্তারের। ২০১৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মো. ইয়াদ। তাদের দুই সন্তান, বড় ছেলে ইমরান হোসেন বিবাহিত আর ছোট ছেলে মোহাম্মদ অপূর্ব অনলাইন ব্যবসা করেন।

ট্যাগ: ফেসবুক
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬