রাজ–পরীর ঘরে চার নতুন অতিথি

৩১ জুলাই ২০২২, ০৯:৩৭ PM
বাঘের চারটি শাবক

বাঘের চারটি শাবক © সংগৃহীত

চট্টগ্রাম চিড়িয়াখানায় বেঙ্গল টাইগারখ্যাত বাঘ পরিবারে নতুন চারজন অতিথি এসেছে। রাজ–পরীর ঘরে জন্ম নেওয়া এই চার বাঘশাবকই সাদা রঙের। এর আগেও এই দম্পতি একটি সাদা বাঘ জন্ম দিয়েছিল।

গতকাল শনিবার বিকেলে চারটি বাঘশাবকের জন্ম দেয় পরী। এ নিয়ে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬। এর মধ্যে রাজ–পরীর ঘরেই রয়েছে মোট ১০টি বাচ্চা।

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাধারণত বাঘ একটি কিংবা দুটি করে বাচ্চা দেয়। এক সঙ্গে চারটি বাচ্চা দেওয়ার ঘটনা খুবই বিরল। তবে এক সঙ্গে পাঁচটি বাচ্চা দেওয়ার ঘটনাও আছে। জন্ম নেওয়া চার বাঘ শাবক মায়ের সঙ্গে খাঁচায় আছে। একেকটি শাবকের ওজন ৮০০ থেকে ৯০০ গ্রাম। এখন পর্যন্ত সবকটি শাবকই সুস্থ আছে।’

রাজ–পরী এর আগে ২০১৮ সালে প্রথম একটি সাদাশাবক জন্ম দেয়। ওই শাবকটির নাম শুভ্রা। শুভ্রার এখন একটি বাচ্চা রয়েছে। রাজ–পরীর অপর মেয়ে জয়ার তিনটি বাচ্চা রয়েছে।

সাদা বাঘ জন্ম নেওয়া খুব বিরল ঘটনা বলে সংশ্লিষ্টরা জানান। ফলে বিভিন্ন চিড়িয়াখানা কিংবা সাফারি পার্কে সহজে এর দেখা মেলে না। সাদা বাঘ জন্মেরও নানা কারণ থাকে। জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিরুল এইচ খান প্রথম আলোকে বলেন, জিনগত কারণ এবং শ্বেতী বা অ্যালবিনোর কারণে বাঘ সাদা হতে পারে। তবে অ্যালবিনোর কারণে সাদা হলে পুরোটা সাদা হবে। আর জিনগত হলে তা সাদার ওপর কালো ডোরাকাটা থাকবে। সাদা বাঘের সঙ্গে ব্রিডিং করলে সাদা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা জিনগত কারণে হয়েছে।

রাজ ও পরী দুজনেরই গায়ের রং বেঙ্গল টাইগারের স্বাভাবিক যে রং অর্থাৎ হলুদের মধ্যে কালো ডোরাকাটা। আর তারা যেসব সাদা শাবকের জন্ম দিয়েছে, তাদের রং সাদার ওপর কালো ডোরাকাটা।

শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষার সময় নিয়ে নতুন নির্দ…
  • ২৪ জুন ২০২৬
মেসির নাম শুনেই বিরক্ত রোনালদো
  • ২৪ জুন ২০২৬
ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, একাদশে দুই দ…
  • ২৪ জুন ২০২৬
ইরান ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে সিনেটে বিল …
  • ২৪ জুন ২০২৬
ইউসেবিও থেকে ফিগো হয়ে রোনালদো: পর্তুগিজ ফুটবলের তিন নিঃসঙ্গ…
  • ২৪ জুন ২০২৬
সোনার দাম কমাল বাজুস, এবার ভরি কত?
  • ২৪ জুন ২০২৬