ইরান ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে সিনেটে বিল পাস

২৪ জুন ২০২৬, ১১:১৫ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের ওপর কংগ্রেসের নজরদারি জোরদার করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি বিল মার্কিন সিনেটে পাস হয়েছে। বিলটিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান পরিচালনার আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) সিনেটে ৫০-৪৮ ভোটে বিলটি পাস হয়। এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি ২১৫-২০৮ ভোটে অনুমোদিত হয়েছিল। পরে তা চূড়ান্ত বিবেচনার জন্য সিনেটে পাঠানো হয়।

রিপাবলিকান পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও চারজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে বিলের পক্ষে ভোট দেন। তারা হলেন লুইজিয়ানার বিল ক্যাসিদি, আলাস্কার লিসা মুরকোওস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেন্টাকির র্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাট দলের সিনেটর জন ফেটারম্যান বিলটির বিপক্ষে ভোট দেন। রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল ও ডেভ ম্যাককরমিক ভোটদানে বিরত থাকেন।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিনেটে বিলটি পাস হলেও এটি ইরানবিষয়ক সামরিক সিদ্ধান্ত পুরোপুরি ঠেকাতে পারবে না। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে এতে ভেটো দিতে পারেন। সে ক্ষেত্রে ভেটো অতিক্রম করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

ভোটাভুটির পর সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেন, ইরান প্রশ্নে প্রেসিডেন্টের যুদ্ধক্ষমতা নিয়ন্ত্রণে আনতে এটি ছিল সিনেটের দশম প্রচেষ্টা। অবশেষে যুদ্ধক্ষমতা-সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন পেল।

তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। কিন্তু শেষ পর্যন্ত তার নীতির ফলে যুক্তরাষ্ট্রকে আরও অনিশ্চয়তা, অস্থিরতা ও ব্যয়ের মুখোমুখি হতে হয়েছে।

চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9