কলেজছাত্রীকে উত্ত্যক্তের পর ফেসবুক লাইভে অপপ্রচার

২৭ জুলাই ২০২২, ১১:২৮ AM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ © ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কলেজছাত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত এবং ফেসবুক লাইভে তাকে নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন কলেজছাত্রী। সোমবার (২৫ জুলাই) ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্ত ছয়জন হলেন- সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের পশ্চিম কলাবাগ সাইলোগেট এলাকার খোকার ছেলে হিমেল (৪২), কোমল (৩২), সাগর (৩২), আল আমিন (২৩), ইমন (৪৩) এবং সাজ্জাদ (২৩)।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ হিমেল ওই কলেজছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। গত ২৩ জুলাই শনিবার দিবাগত রাত ১টায় অভিযুক্ত হিমেল, আল আমিন ও সাজ্জাদ কলেজ ছাত্রীর বাসার দেওয়ালে তার নামে আজে-বাজে কথা লিখে।

২৪ জুলাই রাত ৮টার দিকে অভিযুক্ত হিমেল ফেসবুক লাইভে এসে বলে কলেজছাত্রী নাকি হিমেলের কাছ থেকে প্রতিদিন টাকা পয়সা নেয়। হিমেলের সাথে তার অনেক দিনের প্রেমের সম্পর্ক আছে বলে মিথ্যা প্রচার করে এলাকায় তার মান-সম্মান ক্ষুণ্ণ করে।

আরও পড়ুন: মেয়েকে গৃহ শিক্ষকের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় বাবা খুন।

অভিযোগে আরও বলা হয়, মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে বিরক্ত করে এবং অভিযুক্ত কোমল, সাগর ও ইমনের সহযোগিতায় তাকে বাসা বা রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাবে বলে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করে।

এর আগে, অভিযুক্ত হিমেল ওই কলেজছাত্রীর সাথে আর এই ধরণের কোন কিছু করবে না বলে অঙ্গীকার নামা দিলেও অভিযুক্তরা সবাই তাকে হয়রানি করছে। এছাড়া তার বাবা হারুনুর রশিদ অভিযুক্ত হিমেলকে মারধর করছে বলে মিথ্যা কথা বলছে এবং তার বাবা একজন বিএনপির সন্ত্রাসী বলে মিথ্যা প্রচার করছে।  

এছাড়া অভিযুক্ত হিমেল ও কোমল ওই কলেজ ছাত্রী ও তার পরিবারের নামে মিথ্যা বানোয়াট মামলা দিবে বলে হুমকি প্রদান করছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মির্জা শহিদুল ইসলাম জানান, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একটি দেশে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?
  • ১৪ মার্চ ২০২৬
ফাঁড়ি আছে নেই পুলিশ, নিরাপত্তাহীনতায় ববি শিক্ষার্থীরা
  • ১৪ মার্চ ২০২৬
সমালোচনার মুখে কোয়ান্টাম সংশ্লিষ্ট সেই পত্র বাতিল করল শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
আইসিটি এসএমই উদ্যোক্তাদের অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • ১৪ মার্চ ২০২৬
অস্কার ২০২৬: সেরা ছবির জন্য ১০টি মনোনীত চলচ্চিত্র
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081