করোনায় আরও ৫ জনের মৃত্যু

২৫ জুলাই ২০২২, ০৪:৫৫ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে পৌঁছেছে ২৯ হাজার ২৭১ জনে। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।

এ সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২ হাজার ৩২৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন ল্যাবে ৬ হাজার ৯৩৯টি নমুনা সংগ্রহ ও ৬ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ট্যাগ: করোনা
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬