দুই রডের ফাঁকে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

২৩ জুলাই ২০২২, ০৯:৫৯ AM
ঢাকা মেডিক্যাল কলেজ

ঢাকা মেডিক্যাল কলেজ © ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে আজরীন আজহার অদিতি (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর দক্ষিণ শেখদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজরীন প্রয়াত আজাহার আলীর বড় মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে তার মা শিউলী বেগম সঙ্গে থাকত।

নিহতের দাদা বাবুল মিয়া বলেন, মাগরিবের নামাজের পর থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না। একপর্যায়ে লোকজন চিৎকার করে বলছিলো, আপনাদের ভবনের দ্বিতীয় তলায় ভবন থেকে বের হয়ে থাকা দুটি রডের মাঝে গলা আটকে ফাঁস লাগা একজনকে পাওয়া গেছে। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ইনানী বিচে নিখোঁজের ৭ ঘন্টা পর ভেসে উঠলো স্কুলছাত্রের মরদেহ।

পরিবার ও স্থানীয় লোকজনের ধারণা, ওই ভবনের চার তলার ছাদ থেকে অসাবধানতাবশত বা মোবাইলে কথা বলার সময় পড়ে গিয়েছিল অদিতি। এরপর রডের মাঝে গলা আটকে ফাঁস লেগে ঝুলছিল সে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬