ভোক্তা অধিকারের শুনানিতে হাজির হয়েছেন ঢাবি ছাত্র রনি

২০ জুলাই ২০২২, ১২:০২ PM
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শুনানিতে মহিউদ্দিন রনি ও কর্মকর্তারা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শুনানিতে মহিউদ্দিন রনি ও কর্মকর্তারা © টিডিসি ফটো

রেলের অব্যবস্থাপনা, দুর্নীতিসহ অনিয়মের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ে গেছেন। আজ বুধবার (২০ জুলাই) সেখানে শুনানিতে অংশ নিয়েছেন তিনি।

প্রায় ১২ দিন ধরে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে থেকে রেলওয়েল দুর্নীতির প্রতিবাদ জানাচ্ছেন তিনি। শুরুতে স্টেশনের ভেতর থেকে বের করে দেয় তাকে।

পরে বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ করলে সেখানেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রনি। হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন তিনি।

আরো পড়ুন: রনি কেন কমলাপুর রেলস্টেশনে— জানতে চান হাইকোর্ট

টিকিট না দিয়ে টাকা কেটে নেওয়ায় গত ১৪ ও ১৫ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগও জানান রনি। পরে বুধবার শুনানির জন্য তাকে ডাকে ভোক্তা অধিকার।  রনি জানান, এক মাস পার হওয়ার পর শুনানির তারিখ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence