‘বদমেজাজ’ কবির মারা গেছেন

১৮ জুলাই ২০২২, ০৯:৪৭ AM
মো. কবির হোসেন

মো. কবির হোসেন © ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর মো. কবির হোসেন (১৯) মারা গেছেন। তিনি বদমেজাজ নামে একটি পেজ ও চ্যানেলের মাধ্যমে ভিডিও বানিয়ে আসছিলেন। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, রবিবার রাত ১১টার দিকে ডাক্তাররা জানিয়েছিল তার ব্রেইন ডেথ; কিন্তু তার হার্ট চলতেছিল। পরে সোমবার সন্ধ্যায় ডাক্তাররা জানিয়ে দেয়, কবির আর নেই।

এর আগে, গত ১৫ জুলাই কবির কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কুমিল্লা টাওয়ার হসপিটালে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: মডেল বারিশের অভিযোগে ‘বদমেজাজ’ পেজের অ্যাডমিন কবির গ্রেফতার

ফেসবুক-ইউটিউবে কনটেন্ট বানিয়ে একটি শ্রেণির দর্শকের মন জয় করেছেন কবির। তিনি ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। সম্প্রতি কবির উপস্থাপিকা, নৃত্যশিল্পী বারিশ হককের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। পরে অবশ্য ছাড়াও পেয়ে যান কবির।

এদিকে, মোটরসাইকেল দুর্ঘটনার পর থেকে বিপুল অংকের অর্থ সংগ্রহ নিয়ে বিপাকে পড়েন কবির। পরে ফেসবুক পেজে মাধ্যমে আর্থিক সহায়ত চাওয়া হয়। গত তিন দিন ধরেই এ ফান্ডিং চলছিল। বারিশ হককের স্বামী কবিরের এ অবস্থার কথা শুনে তাকে দেখতে হাসপালে ছুটে যান ও তাকে প্রায় ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দেন।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬