ছয় মাসে কোরআনের হাফেজ হলেন ৮ বছরের শিশু

১৭ জুলাই ২০২২, ০৮:৩২ AM
আবেদা সুলতানা

আবেদা সুলতানা © ফাইল ছবি

মাত্র ছয় মাসে পবিত্র কোরআন মুখস্ত করেছেন আট বছরের শিশু আবেদা সুলতানা। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ার ৮ নং ওয়ার্ডের উত্তর গুল্যাখালীতে। আবেদা সুলতানার বাবা মো. আবদুল আজিজ নিজেও হাফেজ।

স্থানীয় সূত্রে জানা গেছে,  আবেদা সুলতানাকে সাড়ে ৫ বছর বয়সে নুরানি শাখায় ভর্তি করান তারা বাবা মো. আবদুল আজিজ। এরপর আড়াই বছর নুরানি পড়ে আবেদা। ৩ মাস নাজরানা বিভাগে পড়ার পর কোরআন সবক নেয় আবেদা সুলতানা। এরপর মাত্র ৬ মাসে পবিত্র কুরআন হিফজ (মুখস্থ) করে সে। 

মেয়ের এমন সফলতা প্রসঙ্গে তার বাবা মো. আবদুল আজিজ গণমাধ্যমকে বলেন, আমরা যেভাবে বলি, অনেক সময় সেভাবে পড়ানো যায় না। যখন শিক্ষিকা শিক্ষার্থীদের পড়ার জন্য চাপ দেয়, তখন অভিভাবকরা আমাদের সঙ্গে কথা কাটাকাটি করে। কিন্তু আবেদাকে আমরা যেভাবে বলেছি সে সেভাবে শুনেছে। তার মেহনতের মাধ্যমে আল্লাহর কালাম মুখস্থ করা সম্ভব হয়েছে। সবাই যখন ঘুমাত আবেদা তখন পড়ত। আবেদার কখনো সবক বন্ধ ছিল না। অসুস্থ থাকলেও সে সবক পড়ত। কখনো পড়া থেকে বিরত থাকত না।

ট্যাগ: কোরআন
যেসব যুক্তিতে জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬