মহাসড়কে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত

১৬ জুলাই ২০২২, ১২:১০ PM
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক © সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এসময় বাসে থাকা কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটে আটকা পড়ে ঈদ শেষে কর্মস্থলগামী মানুষ। 

স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের কুমুদিনী হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি বাসের চালক ছিলেন।

আরওে পড়ুন: সেলফি তুলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। এতে যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না:…
  • ০৩ মার্চ ২০২৬
সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে ইরান: যুক্তরাষ্ট্রের সতর্…
  • ০৩ মার্চ ২০২৬
ইউটিএলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহ…
  • ০৩ মার্চ ২০২৬
খামেনিকে হত্যায় যেভাবে গোয়েন্দা নজরদারি চালিয়েছে ইসরায়েল 
  • ০৩ মার্চ ২০২৬
চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্…
  • ০৩ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মন্ত্রণালয়
  • ০৩ মার্চ ২০২৬