ভাষা সৈনিক কাজী এবাদুল হক মারা গেছেন

১৫ জুলাই ২০২২, ০৮:২৩ AM
কাজী এবাদুল হক

কাজী এবাদুল হক © সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মারা যান। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান তার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

১৯৩৬ সালে ফেনীতে জন্ম নেওয়া বিচারপতি কাজী এবাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিচারপতি কাজী এবাদুল হক ১৯৫২ সালে ফেনীতে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন।

১৯৫৪-৫৫ সালে তিনি ফেনী ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। অধ্যাপক শরিফা খাতুনও ভাষা আন্দোলনে সাহসী ভূমিকা রাখেন। বিভিন্ন স্কুলে গিয়ে বাংলা ভাষার পক্ষে প্রচারণা চালান। স্কুলের ছাত্রীদের সংগঠিত করেন। 

বিচারপতি কাজী এবাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিচারপতি কাজী এবাদুল হক ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। তার স্ত্রী অধ্যাপক শরীফা খাতুনও ২০১৭ সালে একুশে পদক অর্জন করেন। তার মেয়ে বিচারপতি কাজী জিনাত হক হাইকোর্ট বিভাগের বিচারপতি।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬