কেন এত গরম— যা বলছেন আবহাওয়াবিদরা

১৪ জুলাই ২০২২, ০৯:০৬ PM
প্রচন্ড গরমের কারণে মাথায় পানি ঢালছেন এক ব্যক্তি

প্রচন্ড গরমের কারণে মাথায় পানি ঢালছেন এক ব্যক্তি © ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বেশ গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা ৩৬ থেকে ৩ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে থাকলেও গরম অনুভূত হচ্ছে এর চেয়ে বেশি। এই গরমের বেশ কয়েকটি কারণ জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তারা বলছেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপপ্রবাহ মৃদু হলেও মানুষের বেশি গরম লাগছে মূল বাতাসে আদ্রতা থাকার কারণে। বৃষ্টি হলে তাপমাত্র কমবে, তবে সেভাবে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা কমছে না। 

গরম বেশি অনুভূত হওয়ার কারণ জানাগে গিয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, দক্ষিণ দিক থেকে মৌসুমি বায়ু আসে। সেখানে সমুদ্র পৃষ্ঠের ওপরের অংশে তাপমাত্রা বেশি থাকে। ফলে ওই দিক থেকে বাতাস এলেও তা গরম থাকে। এই কারণে বাতাসও পাওয়া যায়, আবার গরমও অনুভূত হয়।

অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬