মোবাইলেই এডিট হবে কুরবানির গরুর সঙ্গে তোলা ছবি

০৮ জুলাই ২০২২, ০৬:২৯ PM
ছবি

ছবি © সংগৃহীত

ঈদে গরু কুরবানি হবে, আর কুরবানির গরুর সঙ্গে ছবি হবে না! তা কি হয়? অনেকেই মনে করেন ছবি সম্পাদনার জন্য অবশ্যই কম্পিউটার লাগবে। তবে এটি নিতান্তই ভুল ধারণা। কারণ হাতে স্মার্টফোন থাকলেই এখন সহজেই পছন্দমতো করা যাবে ছবির এডিট। এজন্য রয়েছে বেশ কিছু অ্যাপ ও টুলস। জেনে নেওয়া যাক সেসব সম্পর্কে…

ফটোপিয়া: এই অ্যাপটি অনেকটা এডোবি ফটোশপের বিকল্প হিসেবে কাজ করে থাকে। এর মাধ্যমে সহজেই ফটোশপের মতো করে যেকোনো ছবি এডিট করা যাবে। ফটোশপের মতো প্রায় সবগুলো টুলস এই অ্যাপে রয়েছে। এছাড়া যেকোনো ফরমেটে ছবি এক্সপোর্টও করা যায় এই অ্যাপ দিয়ে। এজন্য https://www.photopea.com/ গিয়ে আগেই ছবির সাইজ ও পিক্সেল সিলেক্ট করে নিতে হবে। এরপর খুব সহজেই ফটোশপের ন্যায় কাজ করা যাবে। 

রিডিউস ইমেজেস: যেকোনো স্মার্টফোনেই সহজেই এই অ্যাপটি ব্যবহার করা যায়। এছাড়া ল্যাপটপ বা ডেস্কটপেও এটি ব্যবহার অনেকটা সহজবোধ্য। এছাড়া reduceimages.com ওয়েবসাইটে গিয়েও সহজেই ছবির এডিট করা যাবে। ছবির মাপ নেওয়ার জন্য আপনাকে প্রথমেই নির্দিষ্ট মাপ নিয়ে নিতে হবে। এরপর ছবি সিলেক্ট করে আপলোড করুন। এরপর শতাংশ বা পিক্সেলে ছবির মাপ বেঁধে দিলেই আপনার মনের মতো ছবি হয়ে যাবে। এবার সহজেই ছবি ডাউনলোড করে নিতে পারবেন।

রিসাইজ পিক্সেল: এই অ্যাপটিও সহজেই ব্যবহার করা যায়। ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গায় ছবিটি আপলোড দিতে হবে। এরপর রিসাইজ ও পিক্সেল দিয়ে ছোট-বড় করা যাবে। তাছাড়া ক্রপ বা এডিট করাও সম্ভব। এর মাধ্যমে জেপিজি, পিএনজি, এসভিজি বা জিফ ফাইল ফরম্যাটে ছবির লম্ব, চওড়া এবং পিক্সেল নির্ধারণ করা যায়।

রিসাইজিং অ্যাপ: এই অ্যাপটি গুগল ক্রোমে পাওয়া যাবে। এর মাধ্যমে ছবি ছোট-বড় করা যায়। এ সময় মোবাইলের স্ক্রিনে পপ-আপ বাটন দেখা যাবে। এটি দিয়ে মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে নির্দিষ্ট মাপের ছবি বানিয়ে রেখে দেওয়া যাবে। 

অনলাইন ইমেজ কমপ্রেসর: এটি দিয়েও যেকোনো ফরম্যাটে ছবি শতকরা ৮০ ভাগ পর্যন্ত ছোট করা যায়। এই অ্যাপের মধ্য দিয়ে একইসঙ্গে প্রায় ৪০টি ছবি ছোট করা সম্ভব। গুগল ক্রোম থেকে এই অ্যাপ ডাউনলোড করা যায়।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close