ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিমি যানজট

০৮ জুলাই ২০২২, ০৫:৪২ PM
মহাসড়কে থমকে আছে বাস-ট্রাক

মহাসড়কে থমকে আছে বাস-ট্রাক © ফাইল ছবি

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট প্রায় ৩৫ বিস্তৃত হয়েছে। 

শুক্রবার (৮ জুলাই) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। 

ট্রাক, পিকআপ, বাসসহ বিভিন্ন গণপরিবহনে করে নাড়ির টানে ছুটছেন মানুষ। যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে অনেকের। 

আরও পড়ুন: সলিমুল্লাহ হলের অতি ঝুঁকিপূর্ণ ৩৬ কক্ষ ছাড়তে হবে ছাত্রদের

গাজীপুরের একটি গার্মেন্ট কোম্পানিতে কাজ করা ইলিয়াস মিয়া জানান, অনেক চেষ্টা করেও বাসের টিকিট ম্যানেজ করতে পারিনি। তাই বৌ-সন্তানদের নিয়ে ট্রাকে করে বাড়ি যাচ্ছি। তীব্র যানজটের কারণে বাচ্চাটার অনেক কষ্ট হচ্ছে। একে তো গরম তার ওপর যানজট। কখন বাড়ি পৌাঁতে পারব তা বুঝতে পারছি না।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতোয়ার রহমান বলেন, প্রচার যানবাহনের চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। মহাসড়কের সেতু পূর্ব থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত কোথাও থেমে আবার কোথাও ধীরগতি গণপরিবহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ তৎপর রয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close