৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট পাস

০১ জুলাই ২০২২, ১০:১৫ AM
সংসদে জাতীয় বাজেট পাস

সংসদে জাতীয় বাজেট পাস © ফাইল ছবি

নতুন ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বাজেটের নাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বৃহস্পতিবার (৩০ জুন) এ বাজেট কণ্ঠভোটে পাস হয়। শুক্রবার (১ জুলাই) থেকে এ বাজেট কার্যকর হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ৯ জুন সংসদে এই বাজেট উপস্থাপন করেন। এরপর অধিবেশনজুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। বিরোধী দলের সদস্যরা নতুন বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেন।

গত বুধবার বিদেশে পাচার করা অর্থ-সম্পদ ফেরত আনার ক্ষেত্রে প্রস্তাবিত সুযোগ-সুবিধায় পরিবর্তন এনে অর্থবিল-২০২২ পাস করা হয়। পরিবর্তনের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ আনার ক্ষেত্রে বাজেটে প্রস্তাবিত সুযোগ বাতিল করা হয়েছে। তবে শুধু ৭ শতাংশ কর দিয়ে নগদ টাকা দেশে আনা যাবে।

এছাড়া করপোরেট কর হ্রাসের সুবিধায় যে শর্ত দেওয়া হয়েছিল সেগুলো শিথিল করা হয়েছে। ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হচ্ছে। সেই সঙ্গে ১ জুলাই থেকেই নতুন বাজেট কার্যকর হচ্ছে।

ট্যাগ: বাজেট
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close