প্রেমিকার ছেলের চিৎকারে স্ট্রোক করে প্রেমিকের মৃত্যু

২৯ জুন ২০২২, ০১:৪৪ PM
কলারোয়া থানা

কলারোয়া থানা © ফাইল ছবি

সাতক্ষীরায় নিজাম উদ্দীন (৬০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) দুপুরে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন সেই ব্যক্তি। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দিগাং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উপজেলার গোয়ালপোতার মো. ফকির উদ্দীন সরদারের ছেলে ও উপজেলার কাজিরহাট বাজারের একজন ব্যবসায়ী।

এ ব্যাপারে নিজামের ভাই মশিয়ার সরদার জানান, রাতে আসাদ সরদার মেম্বার আমাকে ফোন করেন। পরে সেখানে গিয়ে দেখি ভাইয়ের মরদেহ পড়ে রয়েছে। মরদেহের হাতে ও পায়ে ক্ষত রয়েছে। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রবাসী আব্দুস সামাদের স্ত্রী তহমিনা বেগমের সঙ্গে নাজিম উদ্দীনের দীর্ঘদিনের প্রেম ছিল। মঙ্গলবার রাতে নাজিম সেই বাসায় গেলে তহমিনার ছেলে সুমন হোসেন চোর বলে চিৎকার করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেই চিৎকার শুনে নিজাম ঘর থেকে বের হতে গিয়ে পড়ে স্ট্রোক করে মারা যেতে পারেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পুলিশের এই কর্মকর্তা জানান, এই ঘটনায় সুমন হোসেন (২০), তহমনিা বেগম (৪০) ও আব্দুল মাজেদসহ তিন জনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence