আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

২৭ জুন ২০২২, ১০:০০ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সোমবার (২৭ জুন) রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি আরও জানান, মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা  অপরিবর্তিত থাকবে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও রংপুরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনার মংলায় ১৩১ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিটে এবং ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১৪ মিনিটে।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close