বিচ্ছেদের পর ফেরার আকুতি, মেনে না নেয়ায় আত্মহত্যা

২৪ জুন ২০২২, ০২:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রাজধানীর বংশালে আসমা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আসমা বেগম বংশালের নিমতলী এলাকায় থাকতেন। গত মে মাসে তার স্বামী দেলোয়ার হোসেনের বিবাহবিচ্ছেদ হয়। তবে স্বামীকে ভুলতে পারেন নি তিনি। তাই ফিরতে চেয়েছিলেন তার সংসারে। তবে মেনে না নেওয়ায় অভিমানে আত্মহত্যা করেন আসমা।

আসমা বেগমের ভাই রাজু বলেন, আমার বোনের সাথে তার স্বামী মে মাসের ২২ তারিখে বিবাহবিচ্ছেদ করে। এরপর সে আবার তার সাবেক স্বামীর সাথে সংসার করার ইচ্ছা পোষণ করে। কিন্তু দেলোয়ার হোসেন তাকে নিয়ে সংসার করবে না বলে জানিয়ে দেন। এজন্য অভিমানে রাতে সে নিজের রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা রাতেই বিষয়টি বংশাল থানাকে জানিয়েছিলাম ঘটনাটি তারাই তদন্ত করছেন।

জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close