একসাথে ৩ সন্তান জন্ম দিলেন নারায়ণগঞ্জে আরও এক নারী

২১ জুন ২০২২, ০৪:০২ PM
নারায়ণগঞ্জে আরো এক নারীর একসাথে ৩ সন্তানের জন্ম

নারায়ণগঞ্জে আরো এক নারীর একসাথে ৩ সন্তানের জন্ম © সংগৃহীত

স্বপ্ন, পদ্মা ও সেতুর পর নারায়ণগঞ্জে আরো এক নারী একসাথে ৩ সন্তানের মা হয়েছেন। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাতে লাইজু নামের এক নারীর ওই ৩ সন্তানের জন্ম দেন।
 
ওই হাসপাতালের ডা: নুর-ই-নাজমা লিমার চিকিৎসায় দীর্ঘ দিন পর মা হন লাইজু। সন্তান ৩টি জন্মের পর ডা: লিমার ভাই বাবু ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ্। আল্লাহ তায়ালার রহমতে আমার বোন ডা: নুরে নাজমা লিমার চিকিৎসায় মিসেস লাইজু দীর্ঘ বছর পর একসাথে তিন সন্তানের মা হলেন। মা ও বাচ্চারা সকলেই সুস্থ্য আছেন। ডা: নুরে নাজমা লিমা ও তার টিম এবং তিন নবজাতকদের জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে, গত ১৭ জুন নারায়ণগঞ্জ নগরীর হেলথ রিসোর্ট হাসপাতালে অপু-অ্যানি দম্পতির ঘরে জন্ম নেয় ফুটফুটে তিন শিশু। তাদের তিন ছেলে মেয়ের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। এই ব্যতিক্রমী নামকরণ ও তিন শিশুর ভূমিষ্ঠ হওয়ার সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবগত হওয়ায় তাদের জন্য বিশেষ দূত পাঠিয়ে উপহার দেন তিনি।

ট্যাগ: নারী
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬