‘আল্লাহর দেয়া দুর্যোগ তো মোকাবেলা করা যায় না, আমরা মানুষের পাশে থাকব’

২১ জুন ২০২২, ০৩:৩৫ PM
তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী

তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী © সংগৃহীত

কোনো ধরনের জীবন রক্ষাকারী সুরক্ষা পোশাক ছাড়াই সুরমা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা দোয়ারা বাজারের পথে ২টি ট্রলার নিয়ে রওনা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। এসময় তিনি বলেন, আল্লাহর দেয়া দুর্যোগ তো আর মোকাবেলা করা যায় না। তবে ইনশাআল্লাহ, আমরা মানুষেরপাশে থাকবো।

৫ হাজারের বেশি পরিবারের জন্য জরুরি ওষুধ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে মঙ্গলবার (২১ জুন) সকালে যাত্রা শুরু করেন তিনি।

সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। শনিবার (১৮ জুন) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। 

আরও পড়ুনঃ ক্যাডার হতেই হবে— এমন চিন্তা বিসিএসের অন্তরায়: পররাষ্ট্রে ৩য় নোভা

নদীপথে স্রোতের গতি বেশি থাকায় তাদের যেতে বেগ পেতে হচ্ছে বলে জানান। ফারাজ বলেন, আমাদের জীবন রক্ষার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীন।সবকিছু তার ইচ্ছা তেই হবে৷ সুনামগঞ্জের দোয়ারা বাজারের পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সরবরাহ করা হয়নি। তাই আমরা দ্রুত সেখানে যাত্রা শুরু করেছি।  

সোমবার থেকেই সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা, দারাইর গাও, মইনপুর, হাল্লরগাও, খাইনতর, গোদার গাওসহ বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান ফারাজ করিম চৌধুরী৷

ট্যাগ: বন্যা
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close