পিকে হালদারের সৃষ্টি হয় আমাদের ঘুমিয়ে থাকার কারণে: হাইকোর্ট

১২ জুন ২০২২, ১১:২২ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

আমরা (বাংলাদেশ ব্যাংকসহ তদারকি প্রতিষ্ঠান) ঘুমিয়ে থাকি বলেই পিকে হালদারের সৃষ্টি হয়। আমরা ঘুমিয়ে না থাকলে পিকে হালদারের সৃষ্টি হত না।

রবিবার (১২ জুন) আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফিন্যান্স কোম্পানিকে প্রতিষ্ঠানটির এক আমানতকারীর টাকা পরিশোধের নির্দেশ দেয়ার পর এসব কথা বলেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্টের বেঞ্চ এই নির্দেশ দেন।

নির্দেশনায় জিএসপি ফিন্যান্সের আমানতকারী মো. ইশতিয়াক হাসান চৌধুরীকে এফডিআরের ১৩ কোটি ২ লাখ ৯৬ হাজার ৫৭৮ টাকা দিতে নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে এ অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

আদালত জিএসপি ফিন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমদাদুল ইসলামকে উদ্দেশ করে বলেন, ৩১ আগস্টের মধ্যে আমানতকারীর এফডিআরের টাকা পরিশোধ করবেন। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এ সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আমরা আপনাদের কোম্পানি শাটডাউন করে দেব। প্রয়োজনে প্রশাসক নিয়োগ করব।

আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, ডেলসি কটন স্পিনিং মিলস ও নাহিদ কটনস মিলসের নির্বাহী পরিচালক মো.ইশতিয়াক হাসান চৌধুরী পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফিন্যান্স কোম্পানিতে এফডিআর করেছিলেন। এফডিআরের মেয়াদ কয়েক বছর আগে  পূর্ণ হয়ে যায়।

জিএসপি ফিন্যান্স কোম্পানির কাছে মো. ইশতিয়াক হাসান চৌধুরীর পাওনা দাঁড়ায় ১৩ কোটি ২ লাখ ৯৬ হাজার ৫৭৮ টাকা। এ টাকার জন্য বার বার জিএসপি ফিন্যান্স কোম্পানির কাছে ধরনা দিয়েও টাকা আদায় করতে পারেননি। পাওনা আদায়ে গত বছর বাংলাদেশ ব্যাংকে আবেদন করেন মো. ইশতিয়াক হাসান চৌধুরী।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence