বিএম ডিপো অগ্নিকাণ্ড: দগ্ধ আরও এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু

নিহত আরো এক
১২ জুন ২০২২, ০৯:১০ AM
নিহত ফায়ার সার্ভিসকর্মী গাউসুল আজম

নিহত ফায়ার সার্ভিসকর্মী গাউসুল আজম © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আরও এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু হয়েছে। রোববার (১২ জুন) ভোরে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফায়ার সার্ভিসকর্মী গাউসুল আজম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য। এ নিয়ে সীতাকুণ্ড বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭ জন। এর মধ্যে ফায়ার সার্ভিসকর্মী ১০ জন।

রোববার সকালে সংবাদমাধ্যমকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্য গাউসুল আজম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা গেছেন। তার শরীরের ৭০ শতাংশ অংশ দগ্ধ ছিল। 

আরও পড়ুন: চড় মারলেন ওমর সানী, পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি জায়েদের।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। রাত ১১টার দিকে দাহ্য পদার্থ থাকা বেশ কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হলে ফায়ার সার্ভিসকর্মীসহ নিহত হন ৪৬ জন এবং আহত হন অন্তত ২৫০ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এসব মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ১৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ট্যাগ: আগুন
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬