শিক্ষার্থীরা স্কুলে না আসলে বাবা-মার কাছে মোবাইলে ম্যাসেজ চলে যাবে

১১ জুন ২০২২, ১০:৩৮ PM
এড. আ ক ম মোজাম্মেল হক এমপি

এড. আ ক ম মোজাম্মেল হক এমপি © সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রতিটি বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে। কোনো ছাত্র-ছাত্রী স্কুলে না আসলে তাদের পিতা-মাতার কাছে মোবাইলে ম্যাসেজ চলে যাবে।

আজ শনিবার দুপুরে গাজীপুরে কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রকাশ্যে এলেন পুতিনের প্রেমিকা!

মোজাম্মেল হক আরো বলেন, দশম শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার করতে না পারে তার জন্যে উদ্যোগ নিতে হবে। লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি বলেন, শিক্ষক ও অভিভাবকদেরকে সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন। নবীনবরণ অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হেলাল উদ্দিন। এসময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সাবেক গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী প্রমুখ।

সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি
  • ০১ এপ্রিল ২০২৬
জার্মানি: স্বপ্ন, শৃঙ্খলা ও সম্ভাবনার এক বাস্তব ঠিকানা
  • ০১ এপ্রিল ২০২৬
‘সাতখণ্ড রামায়ণ পড়ে সীতা কার মাসি’— বিএনপির সংসদ সদস্যকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence