‘সাতখণ্ড রামায়ণ পড়ে সীতা কার মাসি’— বিএনপির সংসদ সদস্যকে আইনমন্ত্রীর খোঁচা

০১ এপ্রিল ২০২৬, ০৮:১০ PM , আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৮:১১ PM
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নোয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক সংসদে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন তুলেছেন। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে আইনমন্ত্রীকে মো. আসাদুজ্জামানকে উদ্দেশ্য করে এই প্রশ্ন তোলেন তিনি।

বক্তব্যে তিনি ২০০৮ সালের সংসদের প্রসঙ্গ টেনে বলেন, সে সময় স্বল্পসংখ্যক এমপি নিয়েও তারা সংসদ কার্যকর করার চেষ্টা করেছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের জরুরি অবস্থা প্রত্যাহারের লক্ষ্যেই তারা সংসদে অংশ নেন। তবে বিভিন্ন বিষয়ে কথা বলার কারণে তার বিরুদ্ধে ৬৪ জেলায় ৬৪টি মামলা দায়ের করা হয়।

ফারুক বলেন, এসব মামলা প্রত্যাহারের জন্য বারবার আবেদন করা হলেও এখনো তা কার্যকর হয়নি। তিনি আশা প্রকাশ করেন, সরকার ব্যক্তিগতভাবে তার মামলাগুলো প্রত্যাহারে উদ্যোগ নেবে।

এ বিষয়ে জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে, যা মামলাগুলো যাচাই-বাছাই করছে। যাচাই শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। আইনমন্ত্রী এ সময় একটি প্রবাদ উল্লেখ করে বলেন, ‘সাতখণ্ড রামায়ণ পড়ে সীতা কার মাসি’—ইঙ্গিত করে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি আগেই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন এবং সরকার প্রক্রিয়া অনুযায়ী এগোচ্ছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬