খালেদা জিয়ার হার্টে ব্লক, রিং পরানো হয়েছে

১১ জুন ২০২২, ০২:৪৯ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © ফাইল ছবি

বাংলাদশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে। আজ শনিবার দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম করা শুরু হয়।

আজ দুপুর ২টা ৫০ মিনিটে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।

এর আগে আজ দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি বলেছিলেন, ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হবে। বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: মহানবীর অবমাননার আন্দোলনকারীদের ‘শিবির’ বললেন বেরোবি শিক্ষক

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে বিকেল ৩টায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।

শুক্রবার দিবাগত রাতে গুরুতর অসুস্থ অবস্থায় জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬