দ্রুত বিক্ষোভ শেষ করতে বলায় ওসিকে মারধর

১০ জুন ২০২২, ০৭:৩৫ PM
আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ © ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে তার ওপর হামলা চালান কয়েকটি ইসলামি সংগঠনের নেতারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুম্মা নামাজের কিছুক্ষণ পর ঢাকা উদ্যান এলাকায় ইসলামি দলগুলো বিক্ষোভ শুরু করে। এ সময় মোহাম্মদপুর থানার ওসি তাদেরকে ১০ মিনিটের মধ্যে বিক্ষোভ শেষ করতে অনুরোধ করেন। কথা বলে চলে যাওয়ার সময় পেছন থেকে তার ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন: ‘আল্লাহ যেন সন্তানের ঢাবির স্বপ্ন পূরণ করেন’

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইনস্পেক্টর (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ওসি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রথমে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

‘বড় রাজনৈতিক ক্রাইসিস না থাকলে শিবির নেতা-কর্মীদের পড়াশোনা …
  • ০৪ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ স…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইবির কর্মকর্তা সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ০৪ এপ্রিল ২০২৬